দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ২০২৬ সালের অক্টোবর মাসের বেতন-ভাতার বিল জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্দেশনা অনুযায়ী, আগামী ২০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের ইএমআইএস সিস্টেমের মাধ্যমে এমপিও বিল জমা দিতে হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে পাঠানোর জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে প্রতিষ্ঠানের এমপিও-সংক্রান্ত কাজে ব্যবহৃত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ইএমআইএস সিস্টেমের এমপিও-ইএফটি মডিউলে লগইন করে বিল সাবমিট করতে হবে।
এতে আরও বলা হয়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার অর্থ ইএফটির মাধ্যমে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠানপ্রধানের দাখিল করা তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক-কর্মচারীর অর্থ ইএফটিতে পাঠানো না হলে কিংবা অতিরিক্ত অর্থ পাঠানো হলে এর দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, অসাবধানতাবশত ভুল তথ্য দেওয়া বা অন্য কোনো কারণে কোনো শিক্ষক-কর্মচারী অতিরিক্ত অর্থ পেলে তা ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিতে হবে। পাশাপাশি চালানের কপি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।
মাউশি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের আগামী ২০ অক্টোবরের মধ্যে অক্টোবর মাসের এমপিও বিল সাবমিট করার জন্য অনুরোধ জানিয়েছে।
/অ